আজ মূল্যবৃদ্ধির শীর্ষে রংপুর ফাউন্ড্রি
· Prothom Alo
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন ও সূচক উভয়ই কমেছে। আজ লেনদেন হয়েছে ৫১১ কোটি ৯৯ লাখ টাকার। গত কার্যদিবসে লেনদেন হয়েছে ৬২৫ কোটি ৯৯ লাখ টাকার।
Visit amunra.help for more information.
আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৫ হাজার ১১২ দশমিক ২৭ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি কমেছে ১০৭ দশমিক ৪৬ পয়েন্ট বা ২ দশমিক শূন্য ৫ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ৪১ দশমিক ১০ পয়েন্ট। আজ এই সূচক ১৮ দশমিক ৪৭ পয়েন্ট বা ১ দশমিক ৭৪ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ১ হাজার ৯৪৫ দশমিক ৩৩ পয়েন্ট। সূচকটি কমেছে ৩৫ দশমিক শূন্য ২ পয়েন্ট বা ১ দশমিক ৭৬ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। কমেছে ৩৫৪টির ও অপরিবর্তিত আছে ১১টি কোম্পানির শেয়ারের দাম। দেখে নেওয়া যাক, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে কোন কোম্পানিগুলো।
রংপুর ফাউন্ড্রি
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে রংপুর ফাউন্ড্রি। গত কার্যদিবসে এই শেয়ারের দাম ছিল ১৪৭ টাকা ৯০ পয়সা। আজ এই শেয়ারের দাম বেড়ে হয়েছে ১৫৮ টাকা ৩০ পয়সা। আজ দাম বেড়েছে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ।
ড্যাফোডিল কম্পিউটারস
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে ড্যাফোডিল কম্পিউটারস। গত কার্যদিবসে এই শেয়ারের দাম ছিল ৮৫ টাকা ১০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৯০ টাকা। আজ দাম বেড়েছে ৫ দশমিক ৭৫ শতাংশ।
বিএনআইসিএল
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে বিএনআইসিএল। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৪ দশমিক ৫৫ শতাংশ। গত কার্যদিবসে এর দাম ছিল ৬৩ টাকা ৭০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৬৬ টাকা ৬০ পয়সা।
এশিয়াটিক ল্যাব
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে এশিয়াটিক ল্যাব। আজ এই ইউনিটের দাম বেড়েছে ৪ দশমিক ৫১ শতাংশ। গত কার্যদিবসে এর দাম ছিল ৭৯ টাকা ৭০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৮৩ টাকা ৩০ পয়সা।
জনতা ইনস্যুরেন্স
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে জনতা ইনস্যুরেন্স। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ৮৯ শতাংশ। গত কার্যদিবসে এর দাম ছিল ৩০ টাকা ৮০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৩২ টাকা।