ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

· Prothom Alo

নোয়াখালী শহরের একটি মাদ্রাসায় এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ওই মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল ওই ছাত্রের বাবা গ্রেপ্তার শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন।

Visit tr-sport.bond for more information.

গ্রেপ্তার শিক্ষকের নাম মোহাম্মদ মারুফ (২২)। তাঁকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর আজ দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদ মারুফ ওই ছাত্রের কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রের বাবার অভিযোগ, ঈদের ছুটিতে তাঁর ছেলে বাড়িতে যাওয়ার পরে তিনি লক্ষ করেন সে মানসিকভাবে ভেঙে পড়েছে, ঠিকমতো কারও সঙ্গে কথা বলছে না। এ বিষয়ে বারবার জানতে চাওয়া হলে একপর্যায়ে সে মাদ্রাসায় শিক্ষকের দ্বারা নির্যাতনের শিকার হওয়ার ঘটনা বর্ণনা করে। এর পরিপ্রেক্ষিতেই মামলা করা হয়েছে।

জানতে চাইলে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) শ্রী রামচন্দ্র ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, অভিযুক্ত শিক্ষককে গতকাল রাতে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে ওই মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

Read full story at source