গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষা আজ, পরীক্ষার্থী ৯০ হাজার
· Prothom Alo

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩ এপ্রিল ২০২৫) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। এই ইউনিটের পরীক্ষায় ৯০ হাজার ৪০৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন।
এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
Visit asg-reflektory.pl for more information.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপ শেষেও ফাঁকা ৭০৪ আসন, সশরীর উপস্থিত হয়ে আবেদনের ডাকআসনবিন্যাস (সিট প্ল্যান) আগেই প্রকাশ করা হয়েছে। জিএসটির ওয়েবসাইটে নিজ নিজ আসন দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার ওয়েবসাইট gstadmission.ac.bd–তে গিয়ে আবেদনকারীকে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে গিয়ে সিট প্ল্যান অপশনে ক্লিক করতে হবে। এরপর পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ আসনবিন্যাস, পরীক্ষাকেন্দ্র, ভবন ও কক্ষ নম্বর জানতে পারবেন।
গুচ্ছের ‘সি’ ইউনিটে প্রথম ঐশী, পাসের হার ৬৬ শতাংশ, সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ৫এদিকে গত শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নেওয়া যাবে পরিবার, থাকছে যে যে শর্ত