র‍্যাপার থেকে জনপ্রিয় রাজনীতিক: দেখুন নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ১০টি ড্যাশিং স্টাইল

· Prothom Alo

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতা বালেন্দ্র শাহ। নেপালের ইতিহাসে এই প্রথম মাধেসি সম্প্রদায়ের কোনো নেতা প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন। পেশায় র‍্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বালেন্দ্র শাহ বালেন নামে বহু জনপ্রিয় র‍্যাপ গান লিখেছেন ও পারফর্ম করেছেন। ২০২২ সালে কাঠমান্ডু সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আলোচনায় আসেন ৩৬ বছর বয়সী এই নবীন রাজনীতিক। সে সময় ঐতিহ্যবাহী দলগুলোর প্রার্থীদের বিপুল ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন তিনি। স্ত্রী সাবিনা কাফলে ও শিশুকন্যা নিলুফার শাহকে নিয়ে তাঁর সুখের সংসার। নিজস্ব শক্তিশালী স্টাইল স্টেটমেন্ট বজায় রেখে চলেন এই হ্যান্ডসাম প্রধান মন্ত্রী। চলুন র‍্যাপার থেকে জনপ্রিয় রাজনীতিক হওয়া বালেন্দ্র শাহের ১০টি ড্যাশিং স্টাইল দেখে নিই।

অল ব্ল্যাক স্যুট, ট্র্যাডিশনাল নেপালি ক্যাপ আর ব্রাউন টিন্টের রোদচশমায় শপথ নিয়েছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহস্টাইলিশ র‍্যাপার বালেনের হেয়ারস্টাইলও যেন কথা বলে। পাফার জ্যাকেটে স্মার্ট লুকে বালেন। ডিজেলের লোগো দেখা যাচ্ছে নেকলাইনে। লাল ব্লেজার, কালো ম্যাচিং ফিটেড ট্রাউজার্স ও টি শার্টের সঙ্গে সাদা স্নিকার্সে বালেনবেইক সোয়েড লেদার জ্যাকেটের সঙ্গে নজর কাড়ছে বেডসেট হেয়ারস্টাইল চুলের ব্যাপারে বেশ যত্নবান বালেন, বোঝাই যাচ্ছে ব্যান্ড কলারের সাদা শার্টে বালেন্দ্র। সঙ্গে আছে সোনালি ফ্রেমের সানগ্লাস। অল ব্ল্যাক এই লুকে নিজস্ব স্টাইল আর ট্র্যাডিশন দুটিই প্রতীয়মান বছর দশেক আগে শ্মশ্রুগুম্ফের আধিক্য কম ছিল। তবে স্টাইল ছিল একই রকম। ঐতিহ্যবাহী নেপালি কোটিতে বক্তৃতা দিচ্ছেন তিনি

ছবি: বালেন শাহের ইন্সটাগ্রাম

Visit sportbet.reviews for more information.

Read full story at source