হাড় জোড়া লাগবে জাদুকরি আঠায়

· Prothom Alo

খেলাধুলা করতে গিয়ে হাত-পা ভাঙেনি, এমন দুরন্ত কিশোর খুব কম আছে। তুমি কোন দলে? কয়েক দিন আগেও তোমার পা মচকে গেছে! ভারী দুঃখের কথা। কিন্তু তুমি নিশ্চয়ই জানো, হাড় ভাঙা মানেই প্লাস্টার, অস্ত্রোপচার আর মাসের পর মাস বিছানায় পড়ে থাকা। কখনো কখনো ভাঙা হাড় জোড়া লাগাতে মেটাল স্ক্রু বা পাতের দরকার হয়। এটা তো ভীষণ যন্ত্রণাদায়ক। তবে বিজ্ঞানীরা এবার এমন এক জাদুকরি সমাধান এনেছেন, যা শুনলে তুমি অবাক হবে।

Visit michezonews.co.za for more information.

অস্ট্রেলিয়ার একদল গবেষক তৈরি করেছেন বিশেষ ধরনের জৈব আঠা। এই আঠা ব্যবহারের জন্য তাঁরা বানিয়েছেন থ্রি-ডি প্রিন্টিং কলম বা গ্লু গান। এই কলম দিয়ে ভাঙা হাড়ের জায়গায় বিশেষ জেল বা আঠা লাগিয়ে দেওয়া হয়। এরপর সেখানে অতিবেগুনি রশ্মি বা বিশেষ আলো ফেললেই সেই আঠা শক্ত হয়ে হাড়ের মতো মজবুত হয়ে যায়!

এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে বায়োপেন। এটি ব্যবহার করলে হাড় জোড়া লাগতে সময় কম লাগবে এবং রোগীকে প্লাস্টারের যন্ত্রণা সহ্য করতে হবে না। চিকিৎসকেরা এখন অপারেশনের টেবিলে বসেই এই কলম দিয়ে ভাঙা হাড় নিখুঁতভাবে জোড়া লাগিয়ে দিতে পারবেন। বিজ্ঞানের কল্যাণে হয়তো ভবিষ্যতে প্লাস্টার করা বিষয়টা জাদুঘরেই চলে যাবে!

আমাদের শরীরে কোনো হাড় না থাকলে কী হবে?

Read full story at source