মালাইকা থেকে আইশার নাটক, ঈদের চতুর্থ দিনে টিভিতে কী দেখবেন

· Prothom Alo

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বিটিভি
বেলা ১১টায় বিশেষ নৃত্যানুষ্ঠান। রাত ৮টা ৩০ মিনিটে নাটক অনাবিল আনন্দ। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ ছায়াছন্দ (পর্ব-০২)। রাত ১০টায় বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’।

Visit saltysenoritaaz.com for more information.

এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘হাসি আনন্দে ঈদ’। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক চুপি চুপি তুমি আমি। অভিনয়ে জাহের আলভী, তাসনুভা তিশা। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নাটক জামাই চতুর। অভিনয়ে শামীম হাসান সরকার, পারিসা জান্নাত। রাত ৮টা ৫০ মিনিটে নাটক টাকা দিবি কি না বল। অভিনয়ে জাহের আলভী, সেমন্তী সৌমি। রাত ১০টা ৩০ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ বিনোদন মেলা-১’। রাত ১১টায় টেলিফিল্ম লস্ট ইন লাভ। অভিনয়ে সাদ সালমি নাওভী, সারিকা সাবাহ।

বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম চলো বিয়ে করি। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি। বিকেল ৪টা ৩০ মিনিটে বিশেষ ধারাবাহিক টার্কিশ ডাবিং সিরিয়াল ঝানু চোর চানু। বিকেল ৫টায় বিশেষ ধারাবাহিক চেনা অচেনা। বিকেল ৫টা ৩৫ মিনিটে নাটক পথের প্যাঁচাল। অভিনয়ে ইয়াশ রোহান, বহ্নি হাসান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিশেষ ধারাবাহিক কাজের মেয়ে অরিন। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক দুষ্টু মিষ্টি প্রেম। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা। রাত ৮টা ৪০ মিনিটে বিশেষ ধারাবাহিক অডিও ফাঁস। রাত ৯টা ২৫ মিনিটে নাটক প্রেমের পাঠশালা। অভিনয়ে সাদ সালমি নাওভী, সারিকা সাবাহ। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক তোমায় বলা হয়নি। অভিনয়ে ইয়াশ রোহান, কেয়া পায়েল। রাত ১১টা ৪৫ মিনিটে নাটক সুইট ফ্যামিলি। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি।

‘তোমায় বলা হয়নি’ নাটকের দৃশ্য। ফেসবুক থেকে

চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে নাটক ডিয়ার ফ্যামিলি। অভিনয়ে খায়রুল বাসার, মালাইকা চৌধুরী, রেহান, সুনেরাহ্ বিনতে কামাল। বিকেল ৪টা ৩০ মিনিটে মন ফড়িং। অভিনয়ে জোভান, তটিনী। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক কঙ্গ থেকে বঙ্গ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক আমার হয়ে থেকো। অভিনয়ে ইয়াশ রোহান, আইশা খান। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক স্যার বনাম ম্যাডাম। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।

Read full story at source