একঝলক (২২ মার্চ ২০২৬)

· Prothom Alo

ঈদের পরদিন আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার আগে দই–মিষ্টি কিনতে ভিড় বেড়েছে মিষ্টির দোকানগুলোয়। গোয়ালচামট–ভাঙ্গা রাস্তার মোড়, সদর উপজেলা, ফরিদপুর, ২২ মার্চঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন রাজধানী; দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় নোঙর করে রাখা সারি সারি নৌকা, আর ওপারে টার্মিনালে থেমে আছে যাত্রীশূন্য লঞ্চ। ঢাকা, ২২ মার্চলেকের পানিতে কায়াকিং করছেন পর্যটকেরা। মেঘলা পর্যটনকেন্দ্র, বান্দরবান, ২২ মার্চঈদ উপলক্ষে বসা গ্রামীণ মেলায় একমাত্র নাগরদোলায় ভিড় করেছেন স্থানীয় লোকজন। নকশিপল্লী, দীঘিনালা, খাগড়াছড়ি, ২২ মার্চথাবল চোংবা নৃত্যের সুরে মুখর ছিল মণিপুরি তরুণ-তরুণীদের আয়োজন। রামনগর মণিপুরিপাড়া, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২১ মার্চ রাতঈদের ছুটি শেষে আবার জমিতে কাজে নেমেছেন কৃষকেরা; রোপণ করছেন বোরো ধানের চারা। নাজিরদিগর, রংপুর, ২২ মার্চ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। ২২ মার্চরাতের বৃষ্টির পর অলকানন্দা ফুলের পাপড়িতে জমে থাকা শিশিরবিন্দু। লুম্বিনীগ্রাম, রাঙামাটি, ২২ মার্চ সকাল জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে নিহত পাঁচ শিশুর পৃথক জানাজা অনুষ্ঠিত হয়। ডাকাতিয়াপাড়া গ্রাম, ২২ মার্চ

Visit betsport24.es for more information.

Read full story at source