জামদানিতে রুনার ঘরোয়া ঈদ, বাবাকে ছাড়া অপূর্ণতার অনুভূতি

· Prothom Alo

অভিনেত্রী রুনা খানের ঈদ কেটেছে একেবারে ঘরোয়া আবহে বরের উপহার দেওয়া জামদানিতে। তবে বাবাকে ছাড়া ঈদের অপূর্ণতা রয়েই যায়।

অভিনেত্রী রুনা খানের কাছে ঈদ মানেই পরিবার ও বন্ধুদের নিয়ে কাটানো এক ঘরোয়া উৎসব। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে গত বছর ঈদের আগেই বাবাকে হারিয়েছেন তিনি। এ বছরও বাবাকে ছাড়া ঈদে অপূর্ণতার অনুভূতি তার মনকে আচ্ছন্ন করছে। হাল ফ্যাশনের সঙ্গে একান্ত আলাপচারিতায় সেই অনুভবের কথাই জানালেন তিনি।

Visit syntagm.co.za for more information.

সঙ্গে এও বললেন, জীবনের নিয়মে জীবন চলবে , উৎসব আসবে। আর সেই দিনটি বিশেষ করে তুলতে পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন রুনা। আর সঙ্গে থাকবে তাঁর প্রিয় জামদানি শাড়ি।

নিজের জন্য এমনিতেও কেনা হয়না ঈদে কিছু রুনার। তবে উপহার পান বর ও বন্ধুদের কাছ থেকে। এবার বরের দেওয়া জামদানি শাড়িতে সেজেছেন তিনি ঈদে।

বন্ধুরাও জামদানিই দিয়েছেন। অত্যন্ত স্নিগ্ধ অথচ এলিগ্যান্ট লুকে কফিরঙা জামদানি শাড়ি পরা ছবি শেয়ার করেছেন তিনি ইন্সটাগ্রামে। সঙ্গে হালকা সেট করা খোলা চুল আর ঝুমকা রুনার লুকে এনেছে পূর্ণতা। টিপ আর মেহেদিও নজর কাড়ছে।

কাছের এক প্রিয় বন্ধু এবার মেয়ের জন্য দারুণ মজার রোস্ট আর টিকিয়া বানিয়ে পাঠিয়েছেন ঈদ উপহার হিসেবে। এই বন্ধুটি ইডেন কলেজে পড়ার দিনগুলোতেও দারুণ রান্না করতেন আর রুনাকে রান্না করে খাওয়াতেন, স্মৃতির পাতা খুলে বললেন তিনি।

সঙ্গে পোলাও আর সবজি রাঁধবেন রুনা। ডেজার্ট তো থাকবেই। ব্যাস, হয়ে গেল ঈদের পারিবারিক ভোজের আয়োজন।

ঈদে বন্ধুরা বাসায় এসেছেম কেউ কেউ। রুনাও যাবেন বন্ধুদের সঙ্গে দেখা করতে।

এভাবেই ঘরোয়া আবহে ঈদের দিনটি কেটে গেল রুনার কাছের মানুষদের সান্নিধ্যে।

ছবি: রুনা খানের ইন্সটাগ্রাম

Read full story at source