জনপ্রিয় অ্যাকশন তারকা চাক নরিস আর নেই

· Prothom Alo

হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা চাক নরিস আর নেই। আজ শুক্রবার ৮৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়। খবর রয়টার্সের

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে, কিন্তু তাঁর জীবনের জন্য আমরা কৃতজ্ঞ। ভক্তদের ভালোবাসা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল—তাদের তিনি শুধু ভক্ত নয়, বন্ধু মনে করতেন।’

Visit asg-reflektory.pl for more information.

১৯৪০ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ওকলাহোমামায় জন্ম নরিসের। অভিনয়, মার্শাল আর্ট আর অদম্য ব্যক্তিত্ব—এই তিনের মিশেলে চাক নরিস হয়ে উঠেছিলেন আইকন। বিশেষ করে জনপ্রিয় টিভি সিরিজ ‘ওয়াকার’, ‘টেক্সাস রেঞ্জার’-এ তাঁর চরিত্র তাঁকে ঘরে ঘরে পৌঁছে দেয়। এ ছাড়া ১৯৮০-এর দশকের একাধিক অ্যাকশন সিনেমা, যেমন ‘মিসিং ইন অ্যাকশন’–এর মাধ্যমে তিনি হয়ে ওঠেন অ্যাকশন ঘরানার অন্যতম মুখ।

চাক নরিস। রয়টার্স

অভিনয়ে আসার আগেই মার্শাল আর্টে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি পান নরিস। একাধিক ব্ল্যাক বেল্টধারী এই তারকা তাঁর শারীরিক দক্ষতা ও শৃঙ্খলার জন্য আলাদা মর্যাদা অর্জন করেছিলেন। হলিউডে এসে সেই দক্ষতাকেই তিনি পর্দায় রূপ দেন, যা তাঁকে অন্য অ্যাকশন তারকাদের থেকে আলাদা করে তোলে।

ফিরতে চেয়েছিলেন, আক্ষেপ নিয়েই চলে গেলেন অভিনেতা শামস সুমন

শুধু সিনেমা বা সিরিজেই নয়, ইন্টারনেট সংস্কৃতিতেও চাক নরিস ছিলেন এক অনন্য নাম। তাঁকে ঘিরে তৈরি হওয়া ‘চাক নরিস ফ্যাক্টস’ মিম তাকে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় করে তোলে, যেখানে তাঁকে প্রায় ‘অপরাজেয়’ এক চরিত্র হিসেবে তুলে ধরা হতো।

Read full story at source