ঝালকাঠিতে সুবিধাবঞ্চিত মানুষেরা পেল ঈদের উপহার
· Prothom Alo

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে ঝালকাঠি বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৯ মার্চ সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান হলরুমে এগুলো বিতরণ করা হয়।
সাধারণ সম্পাদক রাহাত মাঝির সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা আল আমিন বাকলাই, সফিউল আজম টুটুল, প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ, আইনজীবী মুশফিকুর রহমান বাবু, সভাপতি শাকিল হাওলাদার।
Visit asg-reflektory.pl for more information.
ঝালকাঠি বন্ধুসভার সহমর্মিতার ঈদ।উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসভাপতি বিথি শর্মা বনিক ও আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, প্রচার সম্পাদক শাহরিয়ার সিমান্ত, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শাহিন আলম, বইমেলা সম্পাদক জুথী আক্তার, কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল রহমান, সাব্বির হোসেন, বন্ধু শেখ মিলন, রনি চন্দ্র, আমিনুল ইসলাম, হাবিবা হিরা, রাকিবসহ অন্য বন্ধুরা।