মার্চ মাসজুড়ে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

· Prothom Alo

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ ছড়িয়ে দিতে প্রথমবারের মতো দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডের আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা। ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬' শিরোনামে মার্চ মাসজুড়ে এটি অনুষ্ঠিত হবে।

Visit zeppelin.cool for more information.

সারা দেশের সব বন্ধুসভা স্থানীয়ভাবে এই অলিম্পিয়াড আয়োজন করছে এবং জাতীয় পর্যায়ে ঢাকায় জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান হবে। প্রতিটি আয়োজনে বন্ধুসভার বন্ধুরাসহ অন্তত ১০০ জন প্রতিযোগী এই অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।

অলিম্পিয়াডে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার সময় ২০ মিনিট। বিজয়ী সেরা পাঁচজনকে মুক্তিযুদ্ধবিষয়ক বই উপহার দেওয়া হচ্ছে। এরই মধ্যে গাজীপুর, ভৈরব, গোপালগঞ্জ ও কেরানীগঞ্জে 'বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬' অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, শিক্ষক, সামাজিক সংগঠক ও বিশিষ্ট নাগরিকেরা।

এ ছাড়া ২৬ মার্চ অনলাইনে সবার জন্য একটি উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আয়োজনের অংশ হিসেবে ফেসবুকে চলছে বিশেষ কুইজ। ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন একটি করে কুইজ বন্ধুসভার অফিশিয়াল ফেসবুক অনুষ্ঠিত হবে। কুইজে মুক্তিযুদ্ধবিষয়ক একটি করে প্রশ্ন থাকছে। কমেন্টে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী পাঁচজনকে মুঠোফোন রিচার্জ দেওয়া হচ্ছে।

Read full story at source