মোবাইল ফোন কেনার বাজেট যখন ৫০ হাজার টাকার নিচে

· Prothom Alo

বাজারে বিভিন্ন মূল্যে নানা ধরনের ফিচারযুক্ত স্মার্টফোন পাওয়া যাচ্ছে। ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা বাজেটে বর্তমানে বাংলাদেশের বাজারে পারফরম্যান্স এবং প্রিমিয়াম ফিচারের দারুণ কিছু স্মার্টফোন পাওয়া যাচ্ছে। ঢাকার বিভিন্ন খুচরা মোবাইল বিক্রয়কেন্দ্র থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে কিছু স্মার্টফোনের ফিচার ও দাম জেনে নিন।

Visit asg-reflektory.pl for more information.

ইনফিনিক্স জিটি ৩০

গেমারদের জন্য এই ফোনটি একটি ভালো ফোন বলা যায়। এতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। মিডিয়াটেক প্রসেসর এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং গেমিং অভিজ্ঞতাকে করবে আরও উন্নত। ছবির জন্য পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল এবং সামনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। যাঁরা উচ্চ রিফ্রেশ রেট এবং শক্তিশালী চিপসেট খুঁজছেন, তাঁরা এটি বেছে নিতে পারেন।

দাম: ৩০ হাজার টাকা

ওয়ালটনের জেনন এক্স ৫০

ওয়ালটনের জেনন এক্স ৫০ স্মার্টফোনটি মধ্যম বাজেটের ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী এবং আধুনিক ফিচারে ঠাসা যন্ত্র। ফোনটিতে ব্যবহার করা হয়েছে হেলিও অক্টা-কোর প্রসেসর, যা দৈনন্দিন কাজ এবং গেমিংয়ে দারুণ গতি নিশ্চিত করে। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ১৬ জিবি র‍্যাপিড মেমোরি এবং ২৫৬ জিবি বিশাল ইন্টারনাল স্টোরেজ, যা প্রয়োজনে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। ৬.৭ ইঞ্চির বড় ডিসপ্লের এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলে এবং এটি অ্যান্ড্রয়েড ১৭-এ হালনাগাদ করার সুযোগ রয়েছে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

দাম: ৩০ হাজার ৬০ টাকা

টেকনো পোভা কার্ভ ৫জি

যাঁরা কার্ভড ডিসপ্লে পছন্দ করেন, তাঁদের জন্য টেকনো পোভা কার্ভ ৫জি একটি দারুণ অপশন। এর ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। ডাইমেনসিটি প্রসেসর এবং এআই ফিচার যেমন সার্কেল টু সার্চ ফোনটিকে স্মার্ট করে তুলেছে। ৬৪ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং একে একটি সম্পূর্ণতা দিয়েছে।

দাম: ৩১৮০০ টাকা

ওয়ানপ্লাস নর্ড সিই৫

ওয়ানপ্লাসের এই মডেলে রয়েছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, যা ফোনকে দ্রুত চার্জ করবে। ৬.৭৭ ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে এবং ডাইমেনসিটি প্রসেসরের সমন্বয়ে এটি খুবই মসৃণভাবে কাজ করতে দেয়। এর সামনে ও পেছনে উভয় পাশেই ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা রয়েছে, যা সেলফি এবং ফটোগ্রাফিপ্রেমীদের জন্য আকর্ষণীয়। আইপি ৬৫ রেটিং এর কারণে এটি বেশ টেকসই।

দাম: ৩১ হাজার ৩৫০ টাকা

অনার ৪০০ লাইট

অনারের এই ফোনে আছে চমৎকার ডিসপ্লে ও ক্যামেরা। এর ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেটি ৩৫০০ নিটস পিক ব্রাইটনেস সমৃদ্ধ, যা রোদেও পরিষ্কার দেখা যায়। এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, যা দিয়ে অত্যন্ত স্বচ্ছ ও নিখুঁত ছবি তোলা যায়। প্রসেসর হিসেবে এতে ডিমেনসিটি ব্যবহার করা হয়েছে। ৫২৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৫ ওয়াট ফাস্ট চার্জিংসহ এটি একটি আধুনিক ফিচারের ফোন। যাঁরা ফটোগ্রাফি এবং ব্রাইট ডিসপ্লে পছন্দ করেন, তাঁদের জন্য এটি সেরা।

দাম: ৩৪ হাজার টাকা

স্যামসাং গ্যালাক্সি এ২৬

স্যামসাং গ্যালাক্সি এ২৬ ফোনটি যাঁরা টেকসই এবং পরিষ্কার ইন্টারফেস খুঁজছেন, তাঁদের জন্য। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। এক্সিনস প্রসেসর চালিত এই ফোনটি দৈনন্দিন কাজে দারুণ পারফরম্যান্স দেয়। এর বড় বিশেষত্ব হলো আইপি৬৭ রেটিং, যা ফোনটিকে পানিতে ডুবে যাওয়া বা ধুলোবালি থেকে সুরক্ষা দেয়। ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ফোনটি দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য আদর্শ।

দাম: ৩৭ হাজার ৪৯৯ টাকা

অপো এ৬এস প্রো

এআই-চালিত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল অটো জুম সেলফি ক্যামেরা আছে অপো এ৬এস প্রো মোবাইলে। অপো এ৬এস প্রোতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ও ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি। পাশাপাশি যন্ত্রটিতে ১২০ হার্টজ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, মিলিটারি-গ্রেড শক প্রোটেকশনসহ আইপি৬৯কে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, উন্নত কানেক্টিভিটির জন্য এআই লিঙ্কবুস্ট ৩.০, ৩০০ শতাংশ ডুয়েল স্টেরিও স্পিকার হাই ভলিউম মোড, এআই কল হ্যারেজমেন্ট প্রিভেনশন এবং সাবলীল ফ্লুয়েন্সি নিশ্চিতে অরোরা ইঞ্জিন ও টাইডাল ইঞ্জিন–সমর্থিত কালারওএস ১৬ ব্যবহার করা হয়েছে।

মূল্য: ৩৯ হাজার ৯৯০ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ফাইভজি

স্যামসাংয়ের এই ফোনটি দীর্ঘস্থায়ী ব্যবহার এবং নিরাপত্তার জন্য পরিচিত। এতে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন প্রসেসর। ফোনটির অন্যতম বিশেষ দিক হলো এর আইপি৬৭ রেটিং, যা পানি ও ধুলোবালি থেকে সুরক্ষা দেয়। ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে পেশাদার মানের ছবি তোলা সম্ভব।

দাম: ৪০ হাজার ৯৫০ টাকা

রিয়েলমি–১৪ ৫জি

রিয়েলমি–১৪ ৫জি সিরিজের এই ফোনটি আধুনিক ডিজাইন এবং শক্তপোক্ত গড়নের জন্য জনপ্রিয়। এতে রয়েছে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন প্রসেসর। এর বিশেষ দিক হলো আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, যা ফোনটিকে চরম প্রতিকূল পরিবেশেও সুরক্ষিত রাখে। ১২ জিবি র‍্যাম এবং ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি গ্রাহকদের নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়।

দাম: ৪১ হাজার ৯৯৯ টাকা

অনার এক্স৯ডি

অনার এক্স-নাইন-ডি ফোনটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর ৮৩০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং। এতে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেওয়া হয়েছে, যা অত্যন্ত ডিটেইলড ছবি তুলতে সক্ষম। ৬.৭৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের ব্রাইটনেস ৬০০০ নিটস পর্যন্ত হতে পারে, যা দিনের আলোতে অবিশ্বাস্য স্পষ্টতা দেয়। যাঁরা দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ এবং হাই-রেজোল্যুশন ক্যামেরা চান, তাঁদের জন্য এটি সেরা।

দাম: ৪৭ হাজার টাকা

Read full story at source