‘নতুন জামা পেয়ে আনন্দ লাগছে’

· Prothom Alo

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ঈদের নতুন জামা পেল শিশুরা

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ঈদ উপহার হিসেবে নতুন জামা ও খাদ্যসামগ্রী পেয়েছে ৬১টি পরিবার। এর মধ্যে ২৩টি শিশুকে নতুন জামা ও ৩৩ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। ১৪ মার্চ বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের সাধারণ পাঠাগার প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়। এ ছাড়া তিন নারীকে শাড়ি ও দুই পুরুষকে লুঙ্গি উপহার দেন বন্ধুরা।

Visit forestarrow.help for more information.

প্রায় ১৩ কিলোমিটার দূর থেকে উপহার নিতে আসেন বিলকিস বেগম। তিনি বলেন, ‘হামার স্বামী মারা গেছে বেশ কয়েক বছর আগেই। চার ব্যাটার (ছেলে) মধ্যে দুটা বিহ্যা কর‌্যা আলাদা থাকে। ছোট দুটা ব্যাটাকে মানুষের কাছ থাইক্যা চাহা নতুন জামা কিন্যা দিয়্যাছি। আইজ এখানে আইস্যা শাড়ি ও খাবার পাইনু। খুব ভালো লাগছে।’

১১ বছর বয়সী শিশু ইসরাত খাতুন বলে, ‘বাবা দিনমজুরের কাজ করে। আমরা চার বোন। আমিই সবার বড়। ঈদে বাবা সবার জন্য জামা কিনে দিতে পারেনি। নতুন জামা পেয়ে আনন্দ লাগছে।’

কর্মসূচির বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুন বলেন, প্রতিবছরই বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি পালন করা হয়ে থাকে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুসভার বন্ধুরা নিজেদের ঈদ খরচের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী ও শিশুদের জন্য নতুন পোশাক কিনে উপহার দিয়ে থাকি।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ঈদের নতুন জামা পেল শিশুরা

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, মনোয়ারা খাতুন, জহিরুল ইসলাম, সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান, মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সাবরিনা আখতার, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, দপ্তর সম্পাদক ফাহিম আহমেদ, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক আরাফাত মিলেনিয়াম, প্রশিক্ষণ সম্পাদক মেরাজুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক ওজিফা খাতুন, বইমেলা সম্পাদক নাহিদুল হক, প্রচার সম্পাদক মানসুরা খাতুন, বন্ধু মোহা. শাহজাহান প্রমুখ।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা

Read full story at source