সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১৫ মার্চ, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে কার্যক্রমে নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থাকা দলটি এখন সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—এই চার স্তরের নির্বাচনে কীভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায়, সেই কৌশল খুঁজছে। তাদের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা।
বিস্তারিত পড়ুন...

Visit sweetbonanza-app.com for more information.

আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক, সবাই বিএনপির নেতা

বাঁ থেকে মাহফুজুর রহমান, বিলকিস আক্তার জাহান শিরীন, মাহফুজ উন নবী চৌধুরী,মো. ইউসুফ মোল্লা ও রুকুনোজ্জামান রোকন

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন। বিস্তারিত পড়ুন...

সংসদে ‘আওয়ামী’ রাষ্ট্রপতির বিএনপি–বয়ান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।

বাংলাদেশের সংবিধানের ৭৩(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিবছর সংসদের প্রথম অধিবেশন ও সাধারণ নির্বাচনের পর প্রথম বৈঠক বা অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার রেওয়াজ আছে। কিন্তু রাষ্ট্রপতি সেই ভাষণ নিজের বুদ্ধিবিবেক অনুযায়ী দিতে পারেন না। তাঁকে ক্ষমতাসীন দলের লিখিত ভাষণ পড়তে হয়। এই রেওয়াজই চলে আসছে। কেউ পাল্টানোর কথা বলছেন না। এ কারণেই আমরা অতীতে বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি শুনেছি। আর এবার আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বুলি শুনলাম। বিস্তারিত পড়ুন...

ইরান যুদ্ধে আমাদের জড়াতে কে অনুমতি দিল: বন্ধু ট্রাম্পকে আমিরাতের ধনকুবেরের প্রশ্ন

আরব আমিরাতে শীর্ষ ব্যবসায়ী খালাফ আহমদ আল-হাবতুর

সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী খালাফ আহমদ আল-হাবতুর। হোটেল, বিলাসবহুল ভবন, শিক্ষা ও নির্মাণ খাতে তাঁর বিনিয়োগ ও ব্যবসা বলতে গেলে একচেটিয়া। মোট সম্পদের পরিমাণ ৩০০ কোটি মার্কিন ডলার বা তার চেয়েও বেশি। তাঁর অন্য পরিচয়, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু। বিস্তারিত পড়ুন...

সালমানের রানআউট থেকে শিক্ষা নিতে বলছে রাওয়ালপিন্ডি পুলিশ

পপিং ক্রিজের বাইরে দাঁড়িয়ে হাত দিয়ে বল ধরার চেষ্টা করেন সালমান আগা

ম্যাচটিতে পাকিস্তান জিতেছে ১২৮ রানের বড় ব্যবধানে, যে জয়ে সিরিজে সমতাও ফিরিয়েছে শাহিন আফ্রিদির দল—তবু বাংলাদেশ–পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বড় হয়ে উঠেছে সালমান আগার আউট। পাকিস্তানের টি–টুয়েন্টি অধিনায়ককে এদিন রানআউট করেছেন মেহেদী হাসান মিরাজ, যা উসকে দিয়েছে ক্রিকেটীয় চেতনার বিতর্ক। বিস্তারিত পড়ুন...

Read full story at source