‘এখন মনে হচ্ছে ঈদটা আমাদের ঘরেও আসবে’

· Prothom Alo

‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ২৬টি অসচ্ছল পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ফরিদপুর বন্ধুসভা। ৭ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শহরের বেড়িবাঁধ এলাকায় এগুলো বিতরণ করা হয়।

Visit goldparty.lat for more information.

প্রতিটি পরিবারকে দেওয়া হয় এক কেজি পোলাওয়ের চাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি, ৭৫ গ্রাম গুঁড়া দুধ, তেজপাতা, গরম মসলা, এক প্যাকেট সেমাই এবং ২৫ গ্রাম কিশমিশ। খাদ্যসামগ্রী পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ইটভাটার শ্রমিক মজিরন বেগম (৬৭) বলেন, ‘আমার স্বামী নেই, সংসার চালানোই কষ্ট হয়ে যায়। ঈদের সময় একটু ভালো কিছু রান্না করার ইচ্ছা থাকলেও সব সময় সম্ভব হয় না। এখন মনে হচ্ছে ঈদটা আমাদের ঘরেও আসবে।’

আরেক ইটভাটা শ্রমিক শামীম শেখ (৪৭) বলেন, ‘সারা দিন কাজ করি, তারপরও সংসার ঠিকমতো চলে না। ঈদের আগে এমন সহযোগিতা পেয়ে খুব ভালো লাগছে। যারা আমাদের কথা ভেবে এগিয়ে এসেছে, তাদের জন্য দোয়া করি।’

আছিয়া বেগম (৫৬) বলেন, ‘আমার স্বামী অনেক বছর আগে মারা গেছেন। এখন মানুষের বাসায় কাজ করে কোনোমতে সংসার চালাই। ঈদের সময় একটু ভালো কিছু রান্না করার ইচ্ছা থাকে, কিন্তু সব সময় তা সম্ভব হয় না। আজ এই খাবারগুলো পেয়ে খুব খুশি লাগছে।’

এ বিষয়ে ফরিদপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল বলেন, ‘আমরা বন্ধুসভার সদস্যরা নিজেদের খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে এই উদ্যোগ নিয়েছি। উদ্দেশ্য ছিল—ঈদের আনন্দটা যেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর সঙ্গেও ভাগাভাগি করা যায়। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধু সুজিত দাস, অজয় দাস, আবদুস সবুর মোল্লা, সুমিত বসু, বাধন পাল, লক্ষ্মণ মণ্ডল, দেবান্বিতা দেখা, পলাশ সাহাসহ অন্য বন্ধুরা।

সভাপতি, ফরিদপুর বন্ধুসভা

Read full story at source