ড্যাফোডিল বন্ধুসভার উদ্যোগে ইসলামিক সেমিনার
· Prothom Alo

রমজানের ফজিলতের কথা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে ইসলামিক সেমিনারের আয়োজন করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ২৮ ফেব্রুয়ারি বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদসংলগ্ন প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সিটির স্মল স্ট্রিট ইসলামিক সেন্টার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান, এবং ড্যাফোডিল স্মার্ট সিটির কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আতিকুর রহমান মাক্কী।
Visit asg-reflektory.pl for more information.
শুরুতেই ড্যাফোডিল বন্ধুসভার পক্ষ থেকে আলোচকদের আল-কোরআন উপহার দেওয়া হয়। তাঁদের হাতে উপহার তুলে দেন বন্ধু মুসাভভির সাকির ও সালমান ফারসি।
ড্যাফোডিল বন্ধুসভার পক্ষ থেকে আলোচকদের আল-কোরআন উপহার দেওয়া হয়খতিব আতিকুর রহমান মাক্কী বলেন, ‘এটি বন্ধুসভার একটি আয়োজন, তাই এখানে সবাই বন্ধু। মহান আল্লাহ তাআলার প্রথম বন্ধু ছিলেন নবী হজরত মূসা (আঃ)। তাঁদের মধ্যে বন্ধুত্বের যে হক ছিল, সেটা আমাদের জানতে হবে ও শিখতে হবে।’
মাওলানা মাহবুবুর রহমান, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তাঁর আদর্শ নিয়ে ফজিলত বর্ণনা করেন।
আলোচনা শেষে পুস্তক প্রকাশনের সৌজন্যে ইফতারের আয়োজন করা হয়। এ সময় ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারী, নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনায় মেয়েদের জন্য ছিল আলাদা বসার ব্যবস্থা।
বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন ইশরাত হিমা, মুহাম্মদ ত্বোয়া-হা, সুমন কাফিল, আবিদুর রহমান, মুহাম্মদ নাঈম, নুসরাত অনন্যা, হাফছা হাবিব, মেহরিন অর্পা, ফারহান আনন্দসহ আরও অনেকে।
সভাপতি, ড্যাফোডিল বন্ধুসভা