এডাস্ট বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রেষ্ঠ গল্প’
· Prothom Alo

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালজয়ী গ্রন্থ ভাষা প্রকাশের নির্বাচিত ‘শ্রেষ্ঠ গল্প’ নিয়ে পাঠচক্রের আসর করেছে এডাস্ট বন্ধুসভা। ২৭ ফেব্রুয়ারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
Visit asg-reflektory.pl for more information.
পাঠচক্রে অংশগ্রহণকারীরা গ্রন্থের পাঠ্যসূচির সারাংশে মানুষের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম ভাষা সাহিত্য নিয়ে গভীরভাবে আলোচনা করেন। মূল আলোচক ছিলেন সাংগঠনিক সম্পাদক ফারাবী আনাস।
পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল সানি, প্রচার সম্পাদক সানিয়া আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জান্নাতুল নাঈমসহ অন্য বন্ধুরা।
প্রচার সম্পাদক, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা