সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, পড়তে চাইলে জেনে নিন তথ্য

· Prothom Alo

সৌদি আরবের অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটি সংক্ষেপে কাউস্ট নামে পরিচিত। এটি গবেষণাধর্মী বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালে সৌদি আরবসহ বিশ্ববাসীর জন্য বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, অর্থনৈতিক উন্নতি ও সামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে কাউস্ট প্রতিষ্ঠিত হয়। কাউস্টের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদ বলেছিলেন, ‘কাউস্ট হবে সৌদি আরব ও বিশ্বমানবতার ভবিষ্যতের শান্তি, আশা ও পুনর্গঠনের দিশারী।’

Visit asg-reflektory.pl for more information.

বাংলাদেশিদের জন্য ভারতের ৫০০ বৃত্তি, টোয়েফল-আইইএলটিএস বাধ্যতামূলক নয়

কাউস্টের গবেষণা ও অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদ ২০ বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের একটি নামকরা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি বন্ড হিসেবে বিনিয়োগ করেছিলেন। এখান থেকে কাউস্ট প্রতিবছর এক বিলিয়ন মার্কিন ডলার মুনাফা গ্রহণ করে। এই মুনাফা দিয়েই বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ব্যয় মেটানো হয়। ২০২৫ সালে বিনিয়োগের দিক দিয়ে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কাউস্ট ষষ্ঠ। সমৃদ্ধ ও অত্যাধুনিক গবেষণাগার ও বিশ্বখ্যাত অধ্যাপকদের সান্নিধ্য পাওয়ার কারণে অনেক শিক্ষার্থী এই শিক্ষাপ্রতিষ্ঠানকে মধ্যপ্রাচ্যের ‘এমআইটি’ বলে থাকেন।

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদন যেভাবে

সেই বিশ্ববিদ্যালয়টি ২০২৬-২৭ সেশনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা করেছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চতর গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি আকর্ষণীয় বৃত্তির সুযোগ। সৌদি আরবের লোহিত সাগরের তীরের মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

গ্রন্থাগারে আছে নিরিবিলি পড়ার জায়গা

সুযোগ-সুবিধা—

  • এটি সম্পূর্ণ অর্থায়িত বা ‘ফুল-ফান্ডেড’ প্রোগ্রাম

  • নির্বাচিত শিক্ষার্থীরা পড়াশোনা ও জীবনযাত্রার যাবতীয় ব্যয়ের অর্থ পাবেন

  • নেই কোনো ধরনের আবেদন ফি

  • শিক্ষার্থীদের প্রতিবছর ২০ থেকে ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় ২৪ থেকে ৩৬ লাখ টাকা) জীবনযাত্রা উপবৃত্তি দেওয়া হবে, যার পরিমাণ প্রার্থীর যোগ্যতা ও ডিগ্রির অগ্রগতির ওপর নির্ভর করে।

  • আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত আবাসন বিনা মূল্যে

  • মেডিক্যাল ও ডেন্টাল কভারেজ (শারীরিক সুস্থতার বিবেচনায়)

  • বিমানে আসা-যাওয়ার খরচ।

আবেদনের যোগ্যতা—

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটির বৃত্তির জন্য যে কেউ আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম স্নাতক বা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ডক্টরাল বা পিএইচডি প্রোগ্রামের জন্য প্রার্থীর মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক। আবেদনকারী একাডেমিক ক্ষেত্রে চমৎকার ফলাফলের অধিকারী ও মার্জিত আচরণের হতে হবে। এই স্কলারশিপ চলাকালে শিক্ষার্থী অন্য কোনো প্রতিষ্ঠান বা উৎস থেকে বৃত্তি গ্রহণ করতে পারবেন না।

তুরস্ক উচ্চশিক্ষায় মুসলিম শিক্ষার্থীদের এখন শীর্ষ গন্তব্য

প্রয়োজনীয় তথ্য—

  • বিশ্ববিদ্যালয়ের সব অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট

  • নিজের লক্ষ্য ও গবেষণার উদ্দেশ্যসংবলিত ‘স্টেটমেন্ট অব পারপাস’ লিখতে হবে

  • শিক্ষাগত ও পেশাগত অর্জনের বিস্তারিত বিবরণসহ হালনাগাদ জীবনবৃত্তান্ত

  • পাসপোর্টের বৈধ কপি জমা দিতে হবে

  • তিনজন শিক্ষক বা সুপারভাইজরের কাছ থেকে তিনটি সুপারিশপত্র জমা

  • ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে টোয়েফলে ন্যূনতম ৮১ স্কোর অথবা আইইএলটিএসে ৬ দশমিক ৫ স্কোর থাকতে হবে।

কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস

আবেদন পদ্ধতি—

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করতে হবে শিক্ষার্থীদের।

আবেদনের শেষ সময়: আগামী ১১ এপ্রিল, ২০২৬।

কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, টোয়েফলে ২৪ অথবা আইইএলটিএসে ৭ স্কোরে আবেদন

Read full story at source