আপনার দায়িত্ব এমন স্কুলকে বেছে নেওয়া যেখানে প্রশিক্ষিত শিক্ষক আছেন

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ৩১ জানুয়ারি ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৪তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে ডা. রাহেনুল ইসলাম, মনোবিদ, কেন্দ্রীয় মাদক শক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র পরামর্শ প্রদান করেন। এইবারের বিষয়টি ছিল —' শিশুদের স্কুলভীতি ও অভিভাবকের করণীয়। সেখান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো-

Visit truewildgame.online for more information.

স্কুলে ভীতিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হলো সেই মুহূর্তে ওই ট্রমাটা কাটিয়ে নেওয়ার জন্য অভিভাবকের কি করা উচিত? স্কুলিং তো ভেরি ইম্পর্টেন্ট, সমাধানটা কি হবে? বাচ্চাকে আরেকটু সাহসী করে কিভাবে সামনের জন্য তৈরি করবেন? এই প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ' সমাধানটা এক কথায় নেই, কারণ একেকটা ঘটনা একেক রকম। তবে তার আগে আমি একটা বিষয় যোগ করতে চাই—কীভাবে বুঝবো যে আমাদের সমস্যা হচ্ছে? বাচ্চারা যখন স্কুলে যেতে চায় না বা অপছন্দ করে, তার কিন্তু একটা খুব কমন প্রকাশ থাকে পেট ব্যথা। অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে শিশুটি বোধহয় অভিনয় করছে, স্কুল এড়িয়ে যাওয়ার জন্য। কিন্তু পেট ব্যথা কিন্তু তার অভিনয় নয়।আমাদের উদ্দেশ্য যেকোনো প্রকারে শিশুটাকে স্কুলে নিয়ে যাওয়া। এবং এটা মাথায় রাখতে হবে স্কুল কিন্তু কোচিং সেন্টারের কোনো বিকল্প নয়। স্কুলে আমরা শুধুমাত্র দুটো তথ্যের পাশাপাশি আদব-কায়দা, নেতৃত্ব, দলের সদস্য হিসেবে ভূমিকা এই ধরনের মৌলিক মানবিক গুণাবলী শেখার সুযোগ পাই। স্কুলে বড় ধরনের সমস্যা হচ্ছে যে স্কুলটা মানহীন। যেখানে প্রশিক্ষিত শিক্ষক নেই, কাঠামোগত ঘাটতি আছে, নজরদারির ঘাটতি আছে। আপনার দায়িত্ব এমন স্কুলকে বেছে নেওয়া যেখানে প্রশিক্ষিত শিক্ষক আছেন। যদি কোনো কারণে শিশুটি সেখানে অপব্যবহারের (Maltreatment) শিকার হয়, এর দায় কিন্তু স্কুলের পাশাপাশি অভিভাবক হিসেবে আপনি এড়াতে পারবেন না। '

Read full story at source