গার্দিওলা চলে গেলে সিটি কি পথ হারাবে, উত্তর দিলেন আগুয়েরো

· Prothom Alo

ম্যানচেস্টার ইউনাইটেডের সেই সোনালি দিনগুলোর কথা মনে আছে? স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই সময়টা? তারপর স্যার ফার্গুসনও ওল্ড ট্রাফোর্ড ছাড়লেন, রেড ডেভিলদের আকাশ থেকে সূর্যটাও যেন হারিয়ে গেল। এরপর কেটে গেছে এক যুগের বেশি সময়, কিন্তু ইউনাইটেড আজও সেই দিশাহারা পথিকের মতোই ঘুরপাক খাচ্ছে। ইতিহাদ স্টেডিয়ামের নীল আকাশেও এখন তেমনই এক আশঙ্কার মেঘ। গুঞ্জন উঠেছে, এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির ডাগআউট ছাড়তে পারেন পেপ গার্দিওলা। তবে সিটির কিংবদন্তি স্ট্রাইকার সের্হিও আগুয়েরো মনে করেন, আর যা-ই হোক, সিটি অন্তত ইউনাইটেড হবে না।

আর্সেনাল না সিটি: শিরোপা-ভাগ্য ঠিক করে দিতে যে পাঁচটি গেমউইক

সিটির হয়ে ৩৯০ ম্যাচে ২৬০ গোল করা এই আর্জেন্টাইন ‘গোলমেশিন’ মনে করেন, গার্দিওলা চলে গেলেও সিটির অবস্থা ইউনাইটেডের মতো হবে না। সম্প্রতি দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিটির সঙ্গে গার্দিওলার ১০ বছরের সম্পর্কের ইতি ঘটতে পারে এ মৌসুমেই। উত্তরসূরি হিসেবে সাবেক চেলসি কোচ এনজো মারেসকার নামও শোনা যাচ্ছে। কিন্তু ‘স্টেক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আগুয়েরো বলেছেন, ‘পেপ বারবার বলেছেন, চুক্তির আর এক বছর বাকি আছে। তাই তিনি এখনই চলে যাচ্ছেন কি না, তা নিয়ে গুঞ্জন ছড়ানোর কোনো মানে হয় না।’

Visit asg-reflektory.pl for more information.

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা

আগুয়েরোর বিশ্বাস, সিটি এখন আর শুধু একজন কোচের ওপর নির্ভরশীল কোনো দল নয়। তাঁর কথা, ‘এত সফল একজন কোচ চলে গেলে কিছুটা ওলট–পালট তো হবেই। তবে আমার বিশ্বাস, সিটি জানে কীভাবে যোগ্য বিকল্প খুঁজে নিতে হয়। সিটি এখন ইউরোপের অভিজাত ক্লাবগুলোর একটি। এই প্রতিষ্ঠানটি একজন কোচের চেয়েও অনেক বড়। যে-ই আসুক না কেন, সে একটা শক্ত ভিত্তি পাবে।’

গার্দিওলার অধীনে ম্যান সিটি হয়ে উঠেছে অপ্রতিরোধ্য এক দল

২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর সিটিকে আসলেই খোলনলচে বদলে দিয়েছেন গার্দিওলা। ৯ বছরে জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা। ২০২৩ সালে তো ক্লাবকে এনে দিয়েছেন প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফিসহ ট্রেবলই। আগুয়েরো নিজেও গার্দিওলার অধীনে তিনটি লিগ শিরোপা জিতেছেন। ২০২১ সালে বার্সেলোনায় যাওয়ার পর হৃদ্‌রোগের কারণে ফুটবলকে বিদায় জানালেও সিটির প্রতি তাঁর টানটা যে এখনো নাড়ির, তা তো কথা শুনেই বোঝা যাচ্ছে।

গার্দিওলার পরে কে কোচ হবেন, সেটা কি আসলেই ঠিক করে রেখেছে সিটি

Read full story at source