গরুর ক্রেতা বেশি মহাস্থান হাটে

· Prothom Alo

ঈদুল আজহা সামনে রেখে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ও পশু কেনাবেচার অন্যতম বড় হাট বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান পশুর হাট। ঈদ ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু কিনতে হাটে ভিড় করেন ব্যবসায়ী, ব্যাপারী ও ক্রেতারা। ক্রেতা ও বিক্রেতারা জানান, এ হাট থেকে ব্যবসায়ীরা গরু কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ফেনীসহ বড় বড় শহরের পশুর হাটে সরবরাহ করেন। হাটে গরু কিনতে আসা ক্রেতারা বলেন, উত্তরের এ হাটে বড় গরুর আমদানি বেশি, দাম কম। অন্যদিকে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, দামও খানিকটা চড়া।

Visit truewildgame.online for more information.

হাটে গাড়ি থেকে নামানো হচ্ছে গরু বিক্রির জন্য দুটি শাহিওয়াল জাতের গরু এনেছেন খামারি মহন্ত চন্দ্র সরকার বড় গরুর তুলনায় ছোট গরুর ক্রেতা বেশি অভিভাবকের কাঁধে চড়ে গরুর হাটে এসেছে শিশু একসঙ্গে বেঁধে রাখা ছোট ও বড় গরু যথাযথ দাম পাওয়ায় খুশি এক বিক্রেতা ক্রেতা-বিক্রেতার ভিড়ে সরগরম হয়ে ওঠে এই হাট।চলছে গরুর দামাদামি কোরবানির ঈদ ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু কিনতে এসেছেন ব্যাপারীরা। ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট এই হাট।

Read full story at source