এবার ভাষানটেকে এক শিশু ধর্ষণের অভিযোগ, রিকশাচালক গ্রেপ্তার
· Prothom Alo

রাজধানীর ভাষানটেকে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজ রোববার এক রিকশাচালক গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার শিশুটির পরিবার একটি মামলা করে। সেই মামলায় ওই রিকশাচালককে গ্রেপ্তার করা হয়।
Visit albergomalica.it for more information.
মামলার অভিযোগের বরাতে পুলিশ সূত্র জানায়, ১৯ মে শিশুটি বাড়ির পাশে খেলছিল। সুযোগ বুঝে রিকশাচালক শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে এবং পরে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
এর আগে ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে এক শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, হত্যার আগে ওই শিশুকে ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনায় করা মামলায় দুই আসামির বিরুদ্ধে আজ রোববার আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ ছাড়া ২২ মে রাতে রাজধানীর কলাবাগানে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।