একঝলক (২৪ মে ২০২৬)
· Prothom Alo
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কাপ্তাই হ্রদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কান্দেব ছড়া, রাঙামাটি, ২৪ মে।রাতের বৃষ্টির ফোঁটা জমেছে সূর্য ডিম আমে। লুম্বিনী, রাঙামাটি, ২৪ মেপবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাংস কাটার জন্য বিক্রি হচ্ছে এই কাঠের টুকরা। অনেকে এটিকে খাইট্টা বলেন। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ মেকোরবানির পশুর মাংস কাটায় দরকার পরে ছুরি-চাকু-চাপাতি। সেগুলেই বিক্রি চলছে। আলীপুর, ফরিদপুর, ২৪ মেখুলনা নগরের সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাটে বিক্রির জন্য আসতে শুরু করেছে গরু। যশোরের কালিয়া থেকে নসিমনে করে আনা গরুগুলো হাটে নামাচ্ছেন ব্যবসায়ীরা। ৭ নম্বর ঘাট, খুলনা, ২৪ মেখালে নৌকায় করে নারকেলগাছের শুকনা ডগা নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। ডুবি, নেছারাবাদ, পিরোজপুর, ২৪ মেশাঁস বিক্রির জন্য তাল কাটা হচ্ছে। দাউদকান্দি, কুমিল্লা, ২৪ মেপবিত্র ঈদুল আজহায় পরিবারের শিশুদের নতুন পোশাক কিনতে দোকানে ভিড় জমিয়েছেন নারীরা। বউবাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৪ মেপবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হোগলার পাটির চাহিদা বেড়ে যায়। এক ব্যবসায়ী হোগলা কিনে যাচ্ছেন রিকশায়। ঢাকা-মতলব সড়ক, নোয়াগাঁও, কুমিল্লা, ২৪ মেকুড়িগ্রামে রাশিয়ার বাইকুনুর জাতের আঙুর চাষ করছেন উদ্যোক্তা। ফুলবাড়ী, কুড়িগ্রাম, ২৪ মে
Visit h-doctor.club for more information.